বৃহস্পতিবার, মে ২৮, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
৮ জুলাই ২০ ২১
১:০ ৩ পূর্বাহ্ণ

মৌলভীবাজারে লাফিয়ে বাড়ছে করোনা রোগী এক দিনে সনাক্ত ৯৪ জন
মৌলভীবাজার জেলায় করোনা শুরু হওয়ার পর থেকে এ বছরের জুন মাস পর্যন্ত করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও চলতি জুলাই প্রথম থেকে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগী ও মৃত্যুর সংখ্যা। মৌলভীবাজার সদরের অবস্থা নাজুক হয়ে উঠছে। সেখানে প্রতিদিন সনাক্তের রোগী বাড়ছে। জেলায় জুন মাসে করোনা আক্রান্ত রোগী ছিলেন ৪৯৭ জন এবং মারা গেছেন ৫ জন। কিন্তু ১ জুলাই থেকে বুধবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩৩৬ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। ৭টি উপজেলার মধ্যে করোনা পরীক্ষা আক্রান্তের বিবেচনায় মৌলভীবাজার সদর উপজেলায় অনেক এগিয়ে। ৭ দিনে সনাক্ত ১৬৪জন। দ্বিতীয় অবস্থানে কুলাউড়া ৫৩ জন। গত ২৪ ঘন্টায় মৌলভীবাজর জেলায় সনাক্ত ৯৪জন। সনাক্তের হার শতকরা ৩৮ ভাগ। যা জেলায় চলতি বছর সর্বোচ্চ সনাক্ত হয়েছে বুধবার। মৌলভীবাজার ২৫০ শষ্যা হাসপাতলের আইসোলেশন সেন্টারে কোভিট আক্রান্ত ১৮জন চিকিৎসাধীন ও উপসগ নিয়ে ১৪ জন ভর্তি আছেন। জেলায় মোট আক্রান্ত ৩৩৩২ জন। সুস্থ হয়েছেন ২৭৫০ জন। জুলাইকে মৌলভীবাজারকে ভয়ংকর হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে গত ২৭ জুন থেকে এখন পর্যন্ত কঠোর লকডাউনের নিষেধাজ্ঞা জারি আছে। মৌলভীবাজার সির্ভিল সার্জন বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর করোনার প্রভাব ছিল কিছুটা কম। সীমান্তবর্তী জেলা হিসাবে মৌলভীবাজারকে সরকার রেড জোন হিসাবে চিহ্নিত করে। জুন মাসে ৪৯৭ জন করোনা সনাক্ত হলেও চলতি ১ জুলাই হতে ৭ জুলাই বুধবার পর্যন্ত মোট সনাক্ত হয়েছেন ৩৩৬ জন রোগী। এর মধ্যে কমলগঞ্জ উপজেলায় ১৩, কুলাউড়ায় ৫৩, শ্রীমঙ্গল উপজেলা ২৮, মৌলভীবাজার সদর উপজেলা ১৬৪, বড়লেখা উপজেলায় ২৪, রাজনগর উপজেলায় ৩১ ও জুড়ি উপজেলায় ২৯ জন করোনা রোগী সনাক্ত করা হয়।হয়েছেন। জুন মাসের মোট আক্রান্ত হিসাবের বিবেচনায় শতকরা ভাগ রোগী। সির্ভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, জেলার বিভিন্ন উপজেলার হাসপাতালে করোনা রোগী ভর্তি হলেও সবচেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছেন ২৫০ শষ্যা হাসপাতালে। সেখানে বুধবার পর্যন্ত কোভিট আক্রান্ত হয়ে ১৮ জন ও উপসর্গ ভর্তি আছেন ১৪ জন। সরকারি হিসাব মতে, মৌলভীবাজার সদর উপজেলা ছাড়া অন্যান্য উপজেলার মানুষের করোনা পরীক্ষার হার খুব কম। ফলে আক্রান্তের সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না। অন্যান্য উপজেলায় আক্রান্ত থাকলেও পরীক্ষার আওতায় না আসার প্রবণতা কম। সব মিলিয়ে লাফিয়ে বাড়ছে মৌলভীবাজার জেলয় করোনা রোগী। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কতা ডা: মাহবুবুল আলম ভুইয়া জানান, হাসপাতালে নমুনা তুলনামুলক কম হচ্ছে। মানুষজন এখনো করোনা টেষ্ট করতে চায় না। প্রত্যেক বাড়িতেই সর্দি জ্বর রোগীর খবর পাওয়া যাচ্ছে। কিন্তু পরীক্ষার আওতায় আসছে খুব কম। সর্দি জ্বর আক্রান্ত রোগীরা মিশে যাচ্ছে মানুষের সাথে। মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ বলেছেন, সনাক্তের হার বাড়ছে। গত ২৪ ঘন্টার ৯৪ জন সনাক্ত হয়েছেন। কঠোর লকডাউন মানাতে সরকারী ভাবে কাজ চলছে। মানুষজনকে সচেতন হতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ