মঙ্গলবার, অক্টোবর ২০ , ২০ ২৬
জগন্নাথপুর প্রতিনিধি::
২ সেপ্টেম্বর ২০ ২৫
৮:০ ০ অপরাহ্ণ

জগন্নাথপুরে হাওর ও জলাশয়ে পোনামাছ অবমুক্ত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজলার সর্ববৃহৎ নলুয়ার হাওর ও মইয়ার হাওরসহ বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে মৎস্য অধিদপ্তর-এর রাজস্ব বাজেটের আওতায় জগন্নাথপুর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ৪৪৫ কেজি রুই, কাতলা ও মৃগেল জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়।

২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর পৌর এলাকার বৈঠাখালি ব্রিজ সংলগ্ন খালের মাধ্যমে উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওর ও মইয়ার হাওরে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে জগন্নাথপুর উপজেলা পরিষদের পুকুরসহ উপজেলার বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের পুকুর রকম জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

পোনামাছ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বরকত উল্লাহ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, মৎস্য সরবরাহকারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ