বৃহস্পতিবার, জুলাই ৩০ , ২০ ২৬
স্টাফ রিপোর্ট::
২৯ জুলাই ২০ ২৬
৫:৫৯ অপরাহ্ণ

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথের দাবিতে সংগ্রা'ম পরিষদের আ'ত্মপ্রকাশ

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেললাইন নির্মাণের দাবিতে নতুন সংগঠন ‘সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রা'ম পরিষদ’ আ'ত্মপ্রকাশ করেছে। বুধবার (২৯ জুলাই) সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আ'ত্মপ্রকাশ ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক তারেক আল মঈন লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, বাংলাদেশের অন্যতম প্রাচীন, নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা হলো বাংলাদেশ রেলওয়ে। দেশের অর্থনৈতিক উন্নয়ন, যাত্রীসেবা এবং পণ্য পরিবহনে রেলপথের গুরুত্ব অপরিসীম হলেও বৃহত্তর সিলেট অঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা সুনামগঞ্জ এখনো আধুনিক রেল যোগাযোগ থেকে কার্যত বঞ্চিত।

তিনি বলেন, প্রায় ২৭ লাখ মানুষের বসবাসের সুনামগঞ্জ জেলা ভৌগোলিকভাবে হাওরবেষ্টিত এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত জেলা। জেলার ১২টি উপজেলার মধ্যে কয়েকটির সঙ্গে সড়ক যোগাযোগ থাকলেও বর্ষা মৌসুমে অধিকাংশ দুর্গম এলাকায় নৌপথই একমাত্র ভরসা। এতে সাধারণ মানুষের যাতায়াতে সময় ও ব্যয় দুটোই বেড়ে যায়।

তিনি আরও বলেন, সিলেট থেকে মোহনগঞ্জের দূরত্ব প্রায় ১৪৯ কিলোমিটার হলেও সরাসরি রেল যোগাযোগ না থাকায় দীর্ঘ সময় ব্যয় করে সড়কপথে যাতায়াত করতে হয়। আবার সুনামগঞ্জ থেকে মোহনগঞ্জে নৌপথে যেতে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা সময় লাগে। দুর্গম হাওরাঞ্চলের অনেক বাসিন্দার রাজধানী ঢাকায় পৌঁছাতে ১৫ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায়। তিনি বলেন, টাঙ্গুয়ার হাওর, টেকেরঘাট, নীলাদ্রী লেক, শহীদ সিরাজ লেক, শিমুল বাগান ও বারিক টিলাসহ সুনামগঞ্জের পর্যটন সম্ভাবনা অত্যন্ত সমৃদ্ধ।

কিন্তু উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় পর্যটকদের দুর্ভোগ পোহাতে হয় এবং জেলার পর্যটন শিল্পও প্রত্যাশিতভাবে বিকশিত হচ্ছে না। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ১৯৫৬ সালে নির্মিত প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ সিলেট-ছাতক রেললাইন থাকলেও আহমদাবাদ স্টেশন ২০১০ সাল থেকে বন্ধ রয়েছে। ফলে বর্তমানে সিলেটের সঙ্গে ছাতকের কার্যকর রেল যোগাযোগও বিচ্ছিন্ন। সংগঠনের নেতারা দাবি করেন, সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ পর্যন্ত নতুন রেললাইন নির্মিত হলে হাওরাঞ্চলের মানুষের নিরাপদ, সাশ্রয়ী ও দ্রুত যাতায়াত নিশ্চিত হবে।

একই সঙ্গে কৃষিপণ্য ও অন্যান্য পণ্য পরিবহন সহজ হবে, পর্যটন শিল্পের বিকাশ ঘটবে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের কাছে সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেললাইন নির্মাণকে অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়নের দাবি জানিয়ে ‘সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’-এর আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আশিক চৌধুরী, অধ্যাপক শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমেদ, ডা. শাহজালাল, এম এ ওয়াদুদ, মোস্তফা নূর, অ্যাডভোকেট কাজী সেবা, মো. আমিনুজ্জামান চৌধুরী, আবাব মিয়া, আনোয়ার চৌধুরী প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ