৯:০ ০ অপরাহ্ণ
দোয়ারাবাজারে ‘জলবায়ু পরিবর্তন: কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ‘জলবায়ু পরিবর্তন: কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দোয়ারাবাজার কৃষক প্রশিক্ষণ হলরুমে আয়োজিত প্রশিক্ষণে হাওর অঞ্চলে জন্য উপযোগী জলবায়ু সহিঞ্চু ফসলের জাত ও প্রযুক্তির পরিচিতি; বিনা উদ্ভাবিত জলবায়ু সহিঞ্চু ফসলের জাত ও প্রযুক্তির পরিচিতি; কৃষি বিষয়ক ওয়েবসাইড ও বিভিন্ন অ্যাপসের পরিচিতি ও ব্যবহার; আকস্মিক বন্যা ও বজ্রপাতে কৃষকের করণীয়; তাপপ্রবাহে ফসল ও কৃষকের সুরক্ষায় করণীয়, সমসাময়িক দুর্যোগ পরিস্থিতিতে বিষয়ের উপর তরুণ কৃষি উদ্যোক্তা ও প্রগতিশীল কৃষক-কৃষণীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেট এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দোয়ারাবাজার কতৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা কৃষি অফিসার -কৃষিবিদ তৌফিক হোসেন খান।
কৃষি তথ্য সার্ভিস,আঞ্চলিক কার্যালয়, সিলেট এর আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ ফাহমিদা আক্তার, দোয়ারাবাজার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আশ্রাফুল আলম,ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শাহ আলম।
প্রশিক্ষণার্থীদের মাঝে সম্ভাব্য আকস্মিক বন্যার জন্য বিশেষ কৃষি আবহাওয়া পরামর্শ, বজ্রপাতে কৃষকের করণীয়, কৃষক কার্ডের সেবা সমূহসহ কৃষি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনসহ লিফলেট/ফোল্ডার বিতরণ করা হয়।
সার্বিক সহযোগিতায় ছিলেন টেকনিক্যাল পার্টিসিপেন্ট উম্মে ছালমা, ডকুমেন্টারি প্রদর্শনের উপস্থাপনায় ছিলেন কৃষি তথ্য সার্ভিস, সিলেটের এআইসিও মো : জুলফিকার আলী। প্রশিক্ষণ শেষে উপজেলা কৃষি অফিসার, ছাতক, সুনামগঞ্জ মহোদয়কে ১৪৩২ বঙ্গাব্দে সিলেট অঞ্চলের সর্বোচ্চ (২০০০ জন) কৃষিকথার গ্রাহক সংগ্রহে সহযোগিতা করায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণেদোয়ারাবাজার উপজেলা বিভিন্ন ব্লকের তরুণ কৃষি উদ্যোক্তা ও প্রগতিশীল ১৫ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।