জাতীয় ডেস্ক::
৩:১১ অপরাহ্ণ
সংগৃহীত
এসএসসি পরীক্ষায় এবার জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী
চলতি বছরের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ ফল প্রকাশ করে।
আজ ঢাকা শিক্ষা বোর্ডের এক মতবিনিময় সভায় ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খন্দোকার এহসানুল কবির।
ফল বিশ্লেষণে দেখা গেছে, এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ- ৫ দুটোই কমেছে। এবার পাসের হার ৬৮ দশমিক ৪৫।
গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছিল এক লাখ ৮২ হাজার ১২৯ জন।
এবার ফল প্রকাশ উপলক্ষে আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা বোর্ড গুলো আলাদা আলাদা ভাবে ফল প্রকাশ করছে।
শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি ও দাখিল পরীক্ষার ফল প্রকাশিত হবে দুপুর ২টায়।
ফল জানা যাবে অনলাইন ও এসএমএস—উভয় মাধ্যমেই। এসএসসি পরীক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজের ফল দেখতে পারবে।
মোবাইল থেকে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে — SSC (বোর্ডের প্রথম তিন অক্ষর) (রোল নম্বর) 2025—এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে (যেমন- SSC Dha 123456 2025)।
দাখিল পরীক্ষার্থীদের জন্যও রয়েছে একই রকম পদ্ধতি। তারা চাইলে www.bmeb.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘অনলাইন সেবা-১’ কর্নার থেকে ‘দাখিল পরীক্ষা ২০২৫’ অপশন সিলেক্ট করে জেলা ও কেন্দ্রভিত্তিক ফল দেখতে পারবে।
এছাড়া www.educationboardresults.gov.bd-এ গিয়েও রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যক্তিগত ফল জানা যাবে। মোবাইল থেকে ফল পেতে লিখতে হবে — Dakhil MAD (রোল নম্বর) 2025—এবং তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে (যেমন- Dakhil MAD 123456 2025)।
প্রতিষ্ঠানভিত্তিক ফল জানার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা https://eboardresults.com/v2/home ওয়েবসাইটে গিয়ে ‘ইআইআইএন’ নম্বর ব্যবহার করে ‘Institution Result’ অপশন থেকে সামগ্রিক ফল ডাউনলোড করতে পারবেন। ফল প্রকাশের পরপরই বোর্ড কর্তৃপক্ষের নির্ধারিত ওয়েবসাইট থেকে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানরাও ফল সংগ্রহ করে শিক্ষার্থীদের জানিয়ে দেবেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশের চা শ্রমিক জোটের আলোচনা…
মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক…
মে দিবসে বাংলাদেশ নির্মান শ্রমিক ফেডারেশনের সিলেট জেলা…
জগন্নাথপুরে মসজিদে যাওয়ার রাস্তা বেড়া দিয়ে বন্ধ
সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
কুলাউড়া থানায় এসপিকে ঘু'ষ দিতে গিয়ে নারী সহ…
দক্ষিণ সুরমায় আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী সিলেটে আসছেন ২ মে:প্রস্তুতি পর্যবেক্ষণ করলেন সিসিক…
দক্ষিণ সুরমায় শি'শু শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চি'ত!
দোয়ারাবাজারে ‘জলবায়ু পরিবর্তন: কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়’…
পচে নষ্ট চা পাতা, লোকসানর মুখে ন্যাশনাল টির…
নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষে জকিগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ