শুক্রবার, মে ১, ২০ ২৬
দক্ষিণ সুরমা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০ ২৬
১১:২৮ অপরাহ্ণ

দক্ষিণ সুরমায় আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার এস এম অনীক চৌধুরী বলেছেন, বৈশ্বিক অপ্রতুল জ্বালানি পরিস্থিতির কারণে সরকার জরুরী সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান ছাড়া দেশের সকল ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার পর থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছেন।

জাতীয় স্বার্থে আমাদেরকে এ সিদ্ধান্ত মেনে চলতে হবে। সরকারি এই সিদ্ধান্ত শুধুমাত্র সাময়িক সময়ের জন্য।

তাই জনগণের বৃহত্তর স্বার্থে জনপ্রতিনিধিসহ সচেতন ও ব্যবসায়ী সমাজকে এ ব্যাপারে ভূমিকা রাখতে হবে। তিনি পুলিশ প্রশাসনকে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে তৎপর হওয়ার আহবান জানান।

তিনি বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, গরু চুরি, তীর জুয়াসহ সকল প্রকারের জুয়া খেলা, মাদক বা নেশাজাতীয় দ্রব্যাদি পরিবহন ও সেবন, অসামাজিক কার্যকলাপ এবং ভোরবেলায় সড়কে ছিনতাই প্রতিরোধ্যে আইন প্রয়োগকারী সংস্থা সমূহকে কার্যকর ভূমিক পালনের পরামর্শ দেন।

 ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা কনফারেন্স হলে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে ইউ.এন.ও. উপরোক্ত কথাগুলো বলেন। সভায় বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারার অভী, মোগলাবাজার থানার ওসি (তদন্ত) এরশাদুল হক ভূঁইয়া, দক্ষিণ সুরমা থানার এসআই আশরাফ জামান নাইমুল, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোমান মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মমতাজ বেগম, উপজেলা প্রকৌশলী শেখ আজিম উর রশীদ, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম সাইস্তা, জালালপুর ইউপি চেয়ারম্যান ওয়েস আহমদ, দাউদপুর ইউপি চেয়ারম্যান আতিকুল হক, কামালবাজার ইউপি চেয়ারম্যান একরামুল হক, সিলাম ইউপি চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ও লালাবাজার ইউনিয়ন পরিষদের প্রশাসক ডাঃ সাহাব উদ্দিন মুন্না, সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রীমা দাশ, তথ্য সেবা কর্মকর্তা কামরুন নাহার বিউটি প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগে কর্মকর্তা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ