বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০ ২৬
৬:৫৫ অপরাহ্ণ

নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষে জকিগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিলেটের জকিগঞ্জ উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” উপলক্ষে ইউনিয়নভিত্তিক কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ করে গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদ, জোবেদআলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদ আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক।

দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ