মঙ্গলবার, আগস্ট ২৫, ২০ ২৬
জগন্নাথপুর প্রতিনিধি
১ মে ২০ ২৬
৭:৪৭ অপরাহ্ণ

জগন্নাথপুরে মসজিদে যাওয়ার রাস্তা বেড়া দিয়ে বন্ধ

সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদে যাওয়ার রাস্তা বঁাশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। প্রতিবাদ করায় প্রবাসীর বাড়ির রাস্তাও একইভাবে বেড়া দিয়ে বন্ধ করে দেয়া হয়েছিল।

পুলিশ গিয়ে বাড়ির রাস্তার বেড়া তুলে দেয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের প্রভাকরপুর মোকামবাড়িতে। সম্প্রতি-প্রভাকরপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ও দানশীল ব্যক্তি পীর ওয়ারিছ চৌধুরী গত আড়াই মাস আগে স্বদেশে ফিরেন।

এর মধ্যে গত প্রায় দুই সপ্তাহ ধরে গ্রামের দুলা মিয়ার লোকজনের সাথে রাস্তার জায়গা নিয়ে বিরোধ দেখা দেয় প্রবাসীর। ১ মে শুক্রবার সরেজমিনে প্রবাসী পীর ওয়ারিছ চৌধুরী অভিযোগ করে বলেন, গ্রামের দুলা মিয়ার লোকজন আমার বাড়ির রাস্তাসহ সামনের অংশ বঁাশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছিল।

খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ গিয়ে বেড়া তুলে দিয়ে রাস্তা অবমুক্ত করেন। তবে বাড়ির সামনের অংশে এখনো বেড়া রয়েছে। এছাড়া পুরাতন বাড়ি ও মসজিদের রাস্তাও বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে বেলা বেগম নামের এক মহিলা। যা কোন অবস্থায় কাম্য নয়।

দুলা মিয়ার লোকজন জানান, রাস্তার জায়গা নিয়ে বিরোধের কারণে সমস্যা হলেও বিষয়টি এখন পুলিশের কাছে বিচারাধীন আছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম জানান, বিষয়টি আমি দেখছি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ