শুক্রবার, মে ১, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১ মে ২০ ২৬
৮:০ ৪ অপরাহ্ণ

মে দিবসে বাংলাদেশ নির্মান শ্রমিক ফেডারেশনের সিলেট জেলা ও মহানগর কমিটির র‍্যালী

মহান মে দিবসে নির্মান শ্রমিক ফেডারেশেনের সিলেটে র‍্যালী, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি পালন মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দুনিয়ার মজদুর এক হও এক হও এই শ্লোগানে বাংলাদেশ নির্মান শ্রমিক ফেডারেশনের (রেজি নং বি-২২০৯) সিলেট জেলা ও মহানগর কমিটির উদ্যোগে দেশব্যাপী র‍্যালী, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এই ঐতিহাসিক দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

আজ শুক্রবার (১লা-মে ) সকালে নগরীর আম্বরখানা থেকে বণার্ঢ্য র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোট পয়েন্টে এলাকায় হিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বাংলাদেশ নির্মান শ্রমিক ফেডারেশনের সিলেট মহানগর কমিটির সভাপতি মোঃ মাহবুব আলম এর সভাপতিত্বে ও ফেডারেশনের কার্যকরী সভাপতি গাজী মোঃ মোশাররফ হোসেনের পরিচালনায়, এসময় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ- সংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপি শীর্ষস্থানীয় নেতা নাসিম হোসাইন, সিলেট শিক্ষক সমিতির আহ্বায়ক ল্যাফটপন্যান্ট মনিরুল ইসলাম স্যার, রহমানির প্রতিবন্ধি ফাউন্ডেশনের প্রতিষ্টাতা আতাউর রহমান খান।

এসময় আরোও উপস্থিত বক্তব্য রাখেন, বাংলাদেশ নির্মান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইমারান খান, বাংলাদেশ নির্মান শ্রমিক ফেডারেশন সিলেট মহানগর কমিটির সহ-সভাপতি মোঃ ফিরোজ মিয়া,বাংলাদেশ নির্মান শ্রমিক ফেডারেশন সিলেট মহানগর কমিটি সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, বাংলাদেশ নির্মান শ্রমিক ফেডারেশন ফেঞ্জুগঞ্জ উপজেলা শাখার কমিটির সভাপতি,মন্তর আলী, ফেঞ্জুগঞ্জ উপজেলা শাখার কমিটির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, বাংলাদেশ নির্মান শ্রমিক ফেডারেশন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি মোঃ ফারুক মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়াসহ সিলেট জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিগুলো নতুন করে সামনে আসে এই দিনে। মে দিবসের মূল তাৎপর্য হলো শ্রমিক শ্রেণির ঐক্য ও সংগ্রামের শক্তিকে স্মরণ করা। এই দিবস আমাদের মনে করিয়ে দেয়, আজকের অনেক শ্রম অধিকার একদিন রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়েছে।শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর আইন প্রয়োগ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শ্রমিক-নিয়োগকর্তার মধ্যে সুস্থ সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি। একই সঙ্গে শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন, যাতে তারা পরিবর্তিত শ্রমবাজারে টিকে থাকতে পারেন। মে দিবস আমাদের শেখায় যে, কোনো অধিকারই সহজে অর্জিত হয় না। এর পেছনে থাকে দীর্ঘ সংগ্রাম, ত্যাগ এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা। তাই এই দিবস শ্রমিকদের পাশাপাশি সমাজের সব শ্রেণির মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায় জানান তিনি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ