৫:১৭ পূর্বাহ্ণ
ধর্মপাশায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত
ফারুক আহমেদ,ধর্মপাশা প্রতিনিধি:: বাল্য বিবাহ রোধ, অল্প বয়সে গর্ভধারণ ও স্কুল থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের হার কমিয়ে আনার লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বেসরকারি সংস্থা ডিএসকের হিয়া প্রকল্পের উদ্যোগে প্রকল্পের ধর্মপাশা শাখা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টা থেকে শুরু করে বেলা দুইটা পর্যন্ত দুই ভাগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, কিশোর- কিশোরী, বাবা-মাসহ ২০জন অংশ নেন। হিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জুয়েল রানা এই সভায় সভাপতিত্ব করেন। প্রকল্প সহযোগী শাহজাহান কবীরের সঞ্চালনে মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমু, সহসভাপতি গিয়াস উদ্দিন রানা, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, যুগ্ন-সম্পাদক সেলিম আহমেদ, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক সোহান আহম্মেদ, সাংবাদিক মোবারক হোসেন, কিশোর জিহাদ মিয়া, তোফাজ্জল মিয়া, কিশোরী হাফছা আক্তার প্রমুখ।