বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২ এপ্রিল ২০ ২০
১০ :৩৮ অপরাহ্ণ

কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

আসহাবুর ইসলাম ইসলাম শাওন, কমলগঞ্জ::  করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে “ঘরে থাকুন, নিরাপদ থাকুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার কর্মহীন দিনমজুর, শ্রমজীবীসহ নিম্ন আয়ের মানুষজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে কমলগঞ্জ পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার দুপুর দেড়টায় পৌরসভা মিলনায়তনে নিরা পদ দূরত্ব বজায় রেখে কর্মহীন ১৪০জনের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কমলগঞ্জ পৌর মেয়র মো: জুয়েল আহমেদের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশেকুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসাদুজ্জামান, জয়কুমার হাজরা, সঞ্জয় কুমার দে প্রমুখ। এসময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্যব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ