বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০ ২৬
জগন্নাথপুর প্রতিনিধি::
২৬ জানুয়ারী ২০ ২৬
৯:১২ অপরাহ্ণ

জগন্নাথপুরে হাওরজুড়ে বাঁধ নির্মাণে লোহা-মাটির যু'দ্ধ!

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সবচেয়ে বড় নলুয়ার হাওরসহ ১২টি হাওর ও নন হাওরে উৎপাদিত আগাম বোরো ফসল অকাল বন্যার কবল থেকে রক্ষা করতে ৩৭টি পিআইসি প্রকল্পের মাধ্যমে বেড়িবঁাধ নির্মাণ কাজ চলছে।

এতে সরকারিভাবে বরাদ্দ দেয়া হয় ৬ কোটি ১৩ লাখ টাকা। ২৬ জানুয়ারি সোমবার সরেজমিনে দেখা যায়, হাওরজুড়ে শুধু লোহা-মাটির যুদ্ধ। শক্ত মাটি জেদ করলেও লাভ হয় না।

লোহার এস্কেভেটর মেশিন মাটিকে খাদ করে নিয়ে আসে। এভাবেই চলছে বঁাধ নির্মাণ প্রকল্পের কাজ। জগন্নাথপুর উপজেলার নারিকেলতলা হাওরের ফসল রক্ষা বেড়িবঁাধের ২৭, ২৮ ও ২৯নং পিআইসি প্রকল্প এলাকায় ক্লোজারসহ বঁাধ নির্মাণ কাজ হচ্ছে।

এ সময় ২৮নং পিআইসি কমিটির সভাপতি ইউপি কাওছার মিয়া তালুকদার জানান, এ ৩টি প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

আগামী কয়েক দিনের মধ্যে শেষ হয়ে যাবে। হাওর বঁাচাও আন্দোলন, জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি ও চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো.শাহিদুল ইসলাম বকুল জানান, বৃষ্টি বাদলের আগে বঁাধের কাজ শেষ করতে হবে। যাতে হাওরে উৎপাদিত বোরো ফসল নিয়ে কৃষকেরা চিন্তামুক্ত থাকেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ