সোমবার, আগস্ট ৩, ২০ ২৬
জগন্নাথপুর প্রতিনিধি
২ আগস্ট ২০ ২৬
৭:০ ৮ অপরাহ্ণ

জগন্নাথপুরে নৌকা ডুবি'তে নি'খোঁ'জ ২ জনের মৃ.'ত'দেহ উ'দ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকা ডুবি'তে ৪ জন নি'খোঁ'জ হয়েছিলেন। এর মধ্যে ২ জনের মৃ.'ত'দেহ গত শনিবার উ'দ্ধার করা হয়। রোববার আরো ২ জনের মৃ.'ত'দেহ উ'দ্ধার করা হয়েছে। জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর গ্রামের বাসিন্দা কবিন্দ্র দেবনাথ তার পুরান বাড়ি ছেড়ে স্থানীয় মইয়ার হাওরে গিয়ে নতুন বাড়ি বানিয়ে বসবাস করছেন।

গত ৩১ জুলাই রাতে কবিন্দ্র দেবনাথের নতুন বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে তাদের পুরান বাড়ির লোকজন গিয়ে অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে রাত প্রায় ৩ টার দিকে ২টি ছোট নৌকা যোগে ১৭ জন মানুষ নতুন বাড়ি থেকে পুরান বাড়িতে আসার উদ্দেশ্যে রওনা দেন। এর মধ্যে ৭ জনের নৌকাটি নিরাপদে পৌছালেও ১০ জনের নৌকাটি পথে ডুবে যায়। ডুবে যাওয়া নৌকাতে থাকা ৬ জন তরুণ পানিতে সাঁতার কেটে পাড়ে উঠে আসলেও বয়স্ক ৪ জন আসতে পারেননি। ইতোমধ্যেই তারা পানিতে ডুবে তলিয়ে যান।

তারা হলেন, পূর্ব ভবানীপুর গ্রামের সত্যেন্দ্র দেবনাথ (৬৫), অরুন দেবনাথ (৪৫), তার ভাই অধীর দেবনাথ (৩৫) ও হেমেন্দ্র দেবনাথ (৩৪)। গত ১ আগস্ট শনিবার জগন্নাথপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি বাহিনীর সাথে স্থানীয় লোকজন দিন ব্যাপী উদ্ধার অভিযান চালান। অভিযানে অরুন দেবনাথ ও সত্যেন্দ্র দেবনাথের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ২ আগস্ট রোববার অধীর দেবনাথ ও হেমেন্দ্র দেবনাথের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে রজত বাবুসহ স্থানীয়রা নিশ্চিত করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ