বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৬ নভেম্বর ২০ ২৬
৮:১৬ অপরাহ্ণ

যুক্তরাজ্যের লুটন বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন তাজুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্যের লুটন শাখার আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ তাজুল ইসলাম।

তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামের সন্তান।

তাজুল ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। এরপর তিনি ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি লুটনে বসবাস করছেন এবং কমিউনিটির পরিচিত মুখ। গত ২৫ নভেম্বর যুক্তরাজ্য বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু এ কমিটির অনুমোদন দেন।

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মনজুর আহমেদ শাহনাজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনসুর আহমেদ রুবেল। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ