রবিবার, নভেম্বর ১৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৪ নভেম্বর ২০ ২৬
৮:৪৯ অপরাহ্ণ

যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিতকে ওসমানী বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুল মুকিত সিলেটে এসে পৌঁছালে তাঁকে ১৪ নভেম্বর শনিবার সকালে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে সামনে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, সিলেট জেলা বিএনপির সহ-ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, বিএনপি নেতা শাহেদ খান স্বপন, দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হোসেন আহমদ রুহুল,অ্যাডভোকেট কামাল উদ্দিন, সাইফুল ইসলাম রুবেল, দিলোয়ার হোসেন মামুন, মাহতাব খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবর্ধিত অতিথি মো. আব্দুল মুকিত তাঁর বক্তব্যে বলেন, "যতবার দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ততবারই বিএনপি সরকার গঠন করেছে। দেশের সংকটময় সময়ে দায়িত্ব নেওয়া বর্তমান সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

ফ্যাসিস্ট শাসনে লুণ্ঠিত দেশকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে গড়ে তুলতে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করছে।" এ সময় তিনি সংবর্ধনা প্রদান করায় উপস্থিত নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাঁদের সঙ্গে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ