বুধবার, নভেম্বর ২৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৫ নভেম্বর ২০ ২৬
৫:০ ২ অপরাহ্ণ

অনতিবিলম্বে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন করুন—শহীদুল ইসলাম সাজু
নৈরা'জ্য ও অ'গ্নিসন্ত্রা'সের প্রতিবাদে সিলেট মহানগর শিবিরের বি'ক্ষো'ভ মি'ছিল

আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তার সহযোগী সংগঠনগুলোর নৈরাজ্য ও অ'গ্নিসন্ত্রা'সের প্রতিবাদে সিলেট মহানগর শিবিরের বিক্ষো'ভ মিছিল ও সমাবেশ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ তাদের অঙ্গসংগঠনগুলোর দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিলেট মহানগর।

নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তালতলা রেজিস্টারি মাঠে গিয়ে শেষ হয়।

মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু বলেন, বিগত কিছুদিন ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের সহযোগী যুবলীগ ও ছাত্রলীগ দেশব্যাপী অগ্নিসংযোগের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোকে এমন কর্মকাণ্ডের সুযোগ করে দিয়েছে বর্তমান সরকার। সরকার যদি জুলাই গণভোটের গণরায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের উদ্যোগ নিত, তাহলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ ধরনের অগ্নিসংযোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার সাহস পেত না।

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের এখনো শুভবুদ্ধির উদয় না হলে অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, গণভোটের গণরায় বাস্তবায়ন করুন এবং জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করুন। অন্যথায় পরিস্থিতি আরও জটিল হতে পারে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে সাধারণ ছাত্র-জনতাই যথেষ্ট ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, জুলাই মাসে সংঘটিত গণহত্যার কথা দেশের মানুষ ভুলে যায়নি। জনগণ অতীতের ঘটনাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ভবিষ্যতে আবারও অগ্নিসংযোগ, সাধারণ মানুষের জানমালের ক্ষতি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না।

তিনি আরও বলেন, যারা ককটেল বিস্ফোরণ ও বাসাবাড়িতে অগ্নিসংযোগের মতো অপরাধে জড়িত, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্রশিবির সাধারণ ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। সমাবেশে তিনি বলেন, ছাত্রশিবির সজাগ রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সমাবেশে সিলেট মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ