বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৬ নভেম্বর ২০ ২৬
৬:১৮ অপরাহ্ণ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ
সিলেটে পুবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের উদ্যোগে ‘ইনভেস্টরস অ্যাওয়ারনেস প্রোগ্রাম’ বা বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরীর চৌহাট্টাস্থ আর. এন. টাওয়ারের ৫ম তলায় অবস্থিত ডিজিটাল বুথে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আহসান উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে প্রত্যেক বিনিয়োগকারীর সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি।

না জেনে কিংবা অন্যের কথায় প্রভাবিত হয়ে বিনিয়োগ না করে বাজার পরিস্থিতি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে যথাযথ ধারণা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, সঠিক পরিকল্পনায় বিনিয়োগ করুন, গড়ে তুলুন ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা, সাথে গ্রহণ করুন কর রেয়াতের সুবিধা। বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, পুঁজিবাজার সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি এবং দায়িত্বশীল বিনিয়োগ সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড বিনিয়োগকারীদের প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ প্রদানের মাধ্যমে সচেতন বিনিয়োগ পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে। পূবালী ব্যাংক পিএলসি-এর সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান এর সভাপতিত্বে ও মহিলা কলেজ শাখার ব্যবস্থাপক মো: কবিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি-এর সিলেট পূর্ব আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. ফজলুল কবির চৌধুরী, সিলেট পশ্চিম আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. রুহুল আমিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ ডিজিটাল বুথ চৌহাট্টা শাখার ইনচার্জ ও সিনিয়র অফিসার মো: শহিদুল হক। গ্রাহকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আইডিএলসি এর সিনিয়র ইনচার্জ সামিউর রহমান টিটু, পূবালী ব্যাংকের সাবেক ডিজিএম মো: মাহবুব আহমদ, বিনিয়োগকারী বিদ্যুৎ কান্তি দাস, মো: ছাবের চৌধুরী। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন জুনিয়র অফিসার আরাফাত বিন হোসাইন।-বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ