বুধবার, অক্টোবর ২১, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২১ অক্টোবর ২০ ২৬
৪:৪৭ অপরাহ্ণ

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত পর্ষদকে বিশ্বনাথ উপজেলা সমিতির অভিনন্দন

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে বিশ্বনাথ উপজেলা সমিতি, সিলেটের পাঁচ আজীবন সদস্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সংগঠনটি।

নবনির্বাচিতরা হলেন—চেয়ারপারসন গুলজার খান, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মোহাব্বত শেখ, ট্রেজারার মনির আহমদ, ভাইস চেয়ারম্যান আজম খান এবং প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মোহাম্মদ দৌলত হোসেন।

এক যৌথ অভিনন্দন বিবৃতিতে বিশ্বনাথ উপজেলা সমিতির সভাপতি তাজ উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান সিদ্দিকী (মুক্তা) আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃবৃন্দের যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি বিশ্বনাথের শিক্ষার প্রসার ও সার্বিক উন্নয়নে তাঁরা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

বিবৃতিতে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সকল সদস্যের সাফল্য ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ