শুক্রবার, অক্টোবর ২৩, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৪ এপ্রিল ২০ ২০
১২:০ ৯ পূর্বাহ্ণ

করোনা সন্দেহে ছাতকের একজনের নমুনা ঢাকায়

ছাতক প্রতিনিধি:: ছাতকের একজন সন্দেহজনক রোগীর কভিড-১৯ পরীক্ষার জন্য নেজাল এবং থ্রট সোয়াব সংগ্রহ করে ঢাকায় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) ল্যাবে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করেন ডাঃ তোফায়েল আহমদ সানি। ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব চক্রবর্তী জানান, আগামীকাল (শনিবার) জানা যাবে করোনা আক্রান্ত সন্দেহ এই পুরুষের শরীরে করোনা ভাইরাস আছে কিনা। তিনি জানান, সন্দেহজনক আরও কয়েকজনের কভিড-১৯ আছে কিনা পরিক্ষার জন্য ঢাকায় নমুনা পাঠানো হবে। বর্তমানে তাদেরকে প্রশাসনের নজরদারিতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ