১০ :৪৩ অপরাহ্ণ
যুবনেতা মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান
আজ শুক্রবার ২৩শে অক্টোবর বাদ সন্ধ্যা সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মাসরুর রাসেল কে সিলেট জেলা ও মহানগর যুবদল এবং ছাত্রদলের পক্ষ থেকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, সিলেট মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান,সুমেল আহমদ চৌধুরী,বাছিতুর রহমান বাছিত, আব্দুল খালিক মিল্টন,আব্দুস সালাম, নুরুল আলম, প্রসুন পাল চৌধুরী,শিহাব রহমান,সোহেল আহমদ, জাহাঙ্গীর হোসেন, ইমাম মোহাম্মদ জহির, মিয়া মোহাম্মদ উজ্বল,আশরাফুল আলম মাহি, সপ্তাংশু দাস,আবুল কালাম বাবু,ঝুমন আহমদ,হাবিবুর রহমান হাবীব সহ সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।