বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৩ মার্চ ২০ ২০
১০ :৫১ অপরাহ্ণ

কমলগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ৭শত মাস্ক বিতরণ

আসহাবুর ইসলাম ইসলাম শাওন,কমলগঞ্জ:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে বিভিন্ন গ্রামে ঘরে ঘরে গিয়ে ৭০০ জনকে মাস্ক বিতরণ করেছে নজরানা শিক্ষা ও স্বাস্থ্য ট্রাস্ট। পাশাপাশি করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে গ্রামবাসীকে নানা পরামর্শ দেয় সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার দুপুর থেকে আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের উত্তর পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া ও অনগ্রসর শব্দকর পল্লীর ঘরে ঘরে গিয়ে দুই ঘন্টা ব্যাপী পায়ে হেটে ৭শ লোকের মধ্যে মাস্ক  বিতরণ করা হয়। মাস্ক বিতরণকালে গ্রামবাসীকে করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে পরামর্শ দেন বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ, নজরানা শিক্ষা ও স্বাস্থ্য ট্রাস্টের সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, শামছুজ্জামান চৌধুরী ও রাজিব আহমদ প্রমূখ। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ