বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি::
২৮ জানুয়ারী ২০ ২৬
১১:৩৫ অপরাহ্ণ

হাওর বাঁচাও আন্দোলন, জগন্নাথপুর উপজেলা কমিটির অনুমোদন

হাওর বঁাচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির অনুমোদন হয়েছে। ২৬ জানুয়ারি ৩৬ সদস্য বিশিষ্ট কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেন, হাওর বঁাচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. ইয়াকুব বখত ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুরঞ্জিত গুপ্ত রন্জু।

অনুমোদিত কমিটির নেতৃবৃন্দরা হলেন, উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান হারুন রাশীদ, রাজনীতিবিদ এমএ কাহার, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি মিয়া, জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক ও যুক্তরাজ্য প্রবাসী আবদুল হান্নান।

কার্যকরি কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো.শাহিদুল ইসলাম বকুল, সহ-সভাপতি সাইদুর রহমান, মাওলানা নিজাম উদ্দিন জালালী, দিলোয়ার হোসেন লিলু, লুৎফুর রহমান, মজনু মিয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক মো.শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক সত্যবান দাস, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, জাকির হোসেন, নুর মোহাম্মদ, দপ্তর সম্পাদক কলি বেগম, প্রচার সম্পাদক সাংবাদিক আলী জহুর, অর্থ সম্পাদক সালামত আলী, বঁাধ বিষয়ক সম্পাদক আবুল কাশেম, তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক হুমায়ূন কবির ফরিদী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান রিপন। কার্যনির্বাহী সদস্যরা হলেন, মাস্টার রুহুল আমিন, ডা.আজিজুর রহমান, আবদুল লতিফ চৌধুরী, সাংবাদিক তৈয়বুর রহমান, সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ, রুবেল মিয়া, জুবায়ের আহমদ, মনি দাস, মাহবুব আলম চৌধুরী, ইমজাদ মিয়া, গফ্ফার মিয়া, তাজুদ মিয়া, সেলিম মিয়া ও সুহেল মিয়া। এর আগে গত ১২ জানুয়ারি সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ