৭:০ ০ অপরাহ্ণ
জগন্নাথপুরে বাসের ধাক্কায় মহিলা নি'হত
সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহী বাসের ধা'ক্কায় সিন্দুরমালা বিবি (৭০) নামের এক মহিলা নি'হত হয়েছেন। তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, ২৮ মার্চ রাত ৯ টার দিকে স্থানীয় মজিদপুর গ্রাম এলাকার প্রধান সড়কে সুনামগঞ্জ থেকে ঢাকা অভিমুখে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মধ্যে ধাক্কা লাগে।
এতে ইজিবাইক আরোহী মহিলা সিন্দুরমালা বিবি গুরুতর আহত হন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডা.তানজিম হোসেন জানান, রোগীর মাথার হাড় ভেঙে গেছে। রোগীর অবস্থা আ'শঙ্কাজনক।
এ সময় দুর্ঘটনায় কবলিত বাসকে জগন্নাথপুর সদরে আটক করা হয়েছে। এদিকে-সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সিন্দুরমালা বিবিকে মৃত ঘোষণা করেন বলে তাঁর পরিবারের লোকজন জানান।