রবিবার, এপ্রিল ১৯, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১৭ ফেব্রুয়ারী ২০ ২৫
১০ :৪৯ অপরাহ্ণ

প্রাণভয়ে পালিয়ে ও লুকিয়ে বেড়াচ্ছেন ব্যবসায়ী জাকির সুলতানা পলি ও তার পরিবার

পারিবারিক সূত্রে জানা যায় যে, সিলেট শহরের দক্ষিণ সুরমা ভার্থখলা এলাকার একটি মধ্যবিত্ত নিরীহ পরিবার, স্থানীয় প্রভাবশালী ও সন্ত্রাসীদের ঝুলোম ও নির্যাতনের স্বীকার হয়ে আসছেন। জাকির সুলতানা পলি ও তাহার ভাই সাইফুদ্দিন আহমেদ পলাশ ছিলেন স্থানীয় ব্যবসায়ী। তাহারা অনেকদিন ধরে স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়ে আসছিলেন।

তারা পারিবারিকভাবে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকায় এলাকায় বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। সন্ত্রাসীরা প্রথমে তাদের ব্যবসা থেকে চাঁদাবাজি ও নির্যাতন শুরু করে এবং পরবর্তীতে তাদেরকে মেরে ফেলার হুমকি দেয়। জানা যায় যে, গত অগাষ্ট ৩১, ২০১৪ সালে সন্ত্রাসীরা ব্যবসায়ী পলির ভাই সাইফুদ্দিন আহমদকে অপহরণ করে এবং পরবর্তীতে তাকে মেরে ফেলে।

এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের কাছ থেকে কোন সাহায্য ও সহযোগিতা না পাওয়ায়, বর্তমানে পরিবারটি আতঙ্কের মধ্যে দিন যাপন করছে । জাকিয়া সুলতানা পলি তার ভাইকে খুঁজে পাওয়ার জন্য অনেকবার প্রশাসনের কাছে সাহায্য চেয়েও পাননি ও প্রতিবাদ এবং মানববন্ধন করেন। যার ধরুন স্থানীয় সন্ত্রাসীরা তাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল একপর্যায়ে তাকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

মারুফ আহমেদ অনিক এলাকার প্রভাবশালী সন্ত্রাসীদের নিয়ে জাকিয়া সুলতানা পলির বাড়িতে হামলা চালায় ভাঙচুর করে এবং অনেক জিনিসপত্র লুট করে নিয়ে যায় এবং তাকে ফেরে ফেলার হুমকি দিয়ে যায়। জাকিয়া সুলতানা পলি বর্তমানে বিদেশে পালিয়ে আছে বলে জানা গেছে।

বর্তমানেও জাকিয়া সুলতানার মা রিনা বেগম অসহায় হয়ে মারুফ আহমেদ অনিকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করার জন্য পুলিশের কাছে সাহায্যের জন্য গেলে পুলিশ অনিকের বিরুদ্ধে কোন অভিযোগ গ্রহণ করেনি, বলে আমরা জানতে পারি। কিছু দিন পর পর স্থানীয় সন্ত্রাসীরা রিনা বেগমের বাড়িতে গিয়ে তাহার মেয়ে জাকির সুলতানা পলিকে খোঁজে এবং মেরে ফেলার হুমকি দেয় ।

আমরা আরো জানতে পারি যে, মারুফ আহমেদ অনিক এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি যার জন্য পুলিশ তাদের বিরুদ্ধে কোন অভিযোগ গ্রহণ করেনা এবং তাদের ভয়ে এলাকায় লোকজন আতঙ্কের মধ্যে রয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ