১১:৫৬ অপরাহ্ণ
নবীগঞ্জে বিপুল পরিমান পোনা মাছ জব্দ, ২হাজার টাকা অর্থদণ্ড
নবীগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেরার পৃথক স্থান থেকে বিপুল পরিমান পোনা মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন । পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চার পোনা মাছ বিক্রেতাকে ৫শ টাকা করে মোট ২হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিন।
জানা গেছে, ‘প্রায়ই কিছু অসাধু মাছ বিক্রেতা উপজেলার বিভিন্ন হাট বাজারে পোনা মাছ বিক্রি করে আসছিল। আজও বাজারে পোনা বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিসার মোঃ আসাদ উল্লাহ অভিযান পরিচালনা করেন।’
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিন জানান, জব্দকৃত পোনা মাছগুলো নিয়ে তারা পৌর এলাকার গন্ধা এলাকায় উন্মুক্ত জলাশয়ে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে দেখতে পান পিকআপ ভ্যান যোগে কয়েকজন মাছ বিক্রেতা বিপুল পরমান পোনা মাছ নিয়ে যাচ্ছে। বিক্রেতাদের আটক করা হলে তারা স্বীকার করে বাংলাবাজারে বিক্রির উদ্দ্যেশে নিয়ে যাচ্ছিল। তাদেরকে আটক করে তাদের কাছ থেকে পোনা মাছগুলো উদ্ধার করে উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়।
উল্লেখ্য, গতকালও নবীগঞ্জ পৌর শহর থেকে ৩০কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মাছগুলো পুতে ফেলা হয়।