৬:০ ৫ অপরাহ্ণ
জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সম্মানে ফল উৎসব
সিলেটের জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সম্মানে ব্যতিক্রমধর্মী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে শনিবার বিকালে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করেন সৌদি আরব দাম্মাম প্রবাসী গ্রুপের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব লোকমান উদ্দিন নেজাম।
জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ তাবেক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ্র। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস এবং জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াত নেতা আবিদুর রহমান, এ কে আজাদ, মিজানুর রহমান, দাম্মাম প্রবাসী গ্রুপের কোষাধ্যক্ষ শিপু আহমদ, বিএনপি নেতা মোহিত আহমেদ ও ব্যবসায়ী মইনুদ্দিন মনই।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রহমত আলী হেলালী, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমান, ক্রীড়া সম্পাদক আজাদুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুস শাহিদ শাকির, নির্বাহী সদস্য তানিম আহমদ, স্বপ্নের টিভির পরিচালক সাইফুর রহমান, সাংবাদিক আবু বকর মোহাম্মদ ফয়সাল, শিক্ষক ইউনুস আলী, জকিগঞ্জ আই টিভির প্রতিনিধি ওমর ফারুক, জকিগঞ্জের খবরের প্রতিদিন-এর প্রতিনিধি নুরুল ইসলামসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সুধীজন।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাংবাদিকদের সম্মানে আয়োজিত এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ গণমাধ্যমকর্মী, প্রশাসন ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে অতিথি ও সাংবাদিকদের মাঝে বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফল পরিবেশন করা হয়।