সোমবার, জুলাই ২০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৯ জুলাই ২০ ২৬
৯:৩৪ অপরাহ্ণ

সিলেট মহানগর জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল
শহীদ সাংবাদিক তুরাব হ'.ত্যার বিচার নিয়ে টাল'বাহানা চলবেনা:মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই গণঅ'ভ্যুত্থানে সিলেটে পুলিশের গু'লিতে নি'হত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের হ'ত্যাকা'ণ্ডের বিচার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

শাহাদাতের দুই বছর অতিবাহিত হলেও এ হ'ত্যার বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। সাংবাদিক তুরাব হ'ত্যার বিচার নিয়ে কোনো টালবাহানা সিলেটের ছাত্র-জনতা মেনে নেবে না।

তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে গুলি করে একজন সাংবাদিককে হত্যার বিচারে যদি এত ধীরগতি হয়, তাহলে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১ হাজার ৪০০-এর বেশি মানুষের হত্যার বিচার কবে সম্পন্ন হবে—এ প্রশ্নের জবাব জাতি জানতে চায়। ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সিলেটে পুলিশের গুলীতে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের ২য় শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মুহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, ক্বারী আলা উদ্দিন, রফিকুল ইসলাম মজুমদার, মু. আজিজুল ইসলাম, শফিকুল আলম মফিক, মু. শাহেদ আলী ও শামীম আহমদ প্রমূখ। সভায় বক্তারা বলেন, চব্বিশের জুলাই আন্দোলনের শহীদ তুরাবসহ সব জুলাই শহীদের আত্মত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তাদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা। একই সাথে সভায় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবি জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ