বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৮ মার্চ ২০ ২০
৮:৫৭ অপরাহ্ণ

কমলগঞ্জে চা বাগানের ট্রাক্টর উঠলো মোটরসাইকেরে উপর! আহত-২

আসহাবুর ইসলাম শাওন, কমলগঞ্জ:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের একটি ট্রাক্টর সেকশনে পানি দেয়ার জন্য পাইপ নিয়ে যাওয়ার পথে মেঘনা ছড়া সেতুঁর কাছে গেলে হঠাৎ করে ইঞ্জিনের নীচের হুক থেকে পিছনে বগি ছুটে যায়, এসময় ট্রাক্টরের ইঞ্জিন নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী অজয় কুমার সিংহ (২৮) ও সুদীপ কুমার সিংহ (২৫) নামের দু'জন গুরুতর আহত হয়। পরে তাদের স্হানীরা তাদের উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। পাত্রখোলা চা বাগানের নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, ট্রাক্টর চালক না গিয়ে অদক্ষ হেলপার দিয়ে পাইপ বোঝাই গাড়িটি পাঠানোর জন্যই এ দূর্ঘটনা টি ঘটেছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ