মঙ্গলবার, নভেম্বর ১০ , ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৪ এপ্রিল ২০ ২০
৯:৪৫ অপরাহ্ণ

কমলগঞ্জে তুলার গুদামে আগুন! 

আসহাবুর ইসলাম শাওন, কমলগঞ্জ:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে তুলার কারখানা ও গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। সরেজমিনে দেখা যায়, ভানুগাছ বাজারস্থ জবা মিয়ার কলোনিতে মোতাহের মিয়ার তুলা ধুনার মেশিন থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কারখানায় থাকা মেশিনারিজ ও তুলা পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন কারখানা মালিক মোতাহের মিয়া ও কমলগঞ্জ ফায়ার সার্ভিস। ভুক্তভোগী মোতাহের মিয়া বলেন, করোনাভাইরাসের কারণে অনেকদিন ধরেই কারখানা বন্ধ আছে। ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. সানোয়ার হোসেন বলেন, সময়মতো স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোকজন এগিয়ে আসায় আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক বলেন, আগুনে পুড়ে যাওয়া কারখানার মালিককে সরকারিভাবে সাহায্যে সহযোগিতা করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ