রবিবার, এপ্রিল ১৯, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৩ জুন ২০ ২৫
৯:৪৪ অপরাহ্ণ

ভূয়া অনলাইনে কাল্পনিক মিথ্যা সংবাদের প্রতিবাদ

একটি ভূয়া ও ঠিকানাবিহীণ অনলাইনের ফেইসবুক পেইজে নর্থ ইস্ট মেডিকেল কলেজের সচিব মোঃ আব্দুল ওয়াহিদ ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ডেন্টাল ইউনিটের সেক্রেটারী আব্দুল আউয়ালকে নিয়ে কাল্পনিক, মিথ্যা ও সাজানো সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।

এরকম মিথ্যা সংবাদে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মোঃ আব্দুল ওয়াহিদ ও আব্দুল আউয়াল। এক বিবৃতিতে তারা বলেন, অদ্য ১৩ জুন ২০২৫ ইং তারিখে "দৈনিক সুরমার ডাক" নামক পরিচয়বিহীন অনলাইনের ফেইসবুক পেইজে আমাদেরকে নিয়ে প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত। এতে আমাদের সম্মানহানি ঘটানোর চেষ্টা করা হয়েছে।

একইসাথে সিলেটের কোটি মানুষের প্রিয় হাসপাতাল নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালকে জড়িয়ে যে মিথ্যাচার করা হয়েছে তা পুরোটাই একটি চক্রান্তের অংশ। তারা বলেন, আমরা দীর্ঘদিন যাবত এই হাসপাতালে দায়িত্ব পালন করে আসছি। কখনো কেউ আমাদের বিরুদ্ধে ন্যুনতম অভিযোগ করার সুযোগ পাননি। সততা ও নিষ্টার সাথে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি।

এছাড়া কোন রাজনৈতিক দলের কোন পর্যায়ের নেতা-কর্মীকে আলাদাভাবে সুযোগ তৈরি করে দেয়ার বিষয়টি হাস্যকর। এরপরও এরকম কাল্পনিক সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে যারা ফায়দা হাসিলের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা শীগ্রই আইনি পদক্ষেপ গ্রহণ করবো। বার্তা প্রেরক মোঃ আব্দুল ওয়াহিদ আব্দুল আউয়াল নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ