মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৬ এপ্রিল ২০ ২০
১২:৩৪ পূর্বাহ্ণ

রাতের আধাঁরে ঘরে ঘরে ছুটে চলছেন এক মানবিক ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ:: রাতের আধাঁরে- জাতি বর্ণ ভুলে, কর্মহীন হয়ে পড়া ও সাধারন খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গ্রামাঞ্চলের অভাবীদের ঘরে-ঘরে খাদ্যসামগ্রী নিয়ে প্রতিদিন ছুটে চলছেন একজন মানবিক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু।

প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে সবাই যখন ঘরে বসে সময় কাটাচ্ছেন, ঠিক তখনই মধ্যবৃত্তদের খাদ্য সংকট দেখা দিয়েছে। শরীরে পোশাক ভাল হলেও ঘরে খাবার নেই কর্মহীন মধ্যবৃত্তদের। মুখ লজ্জ্বায় বলতে না পারা অভাবী লোকদের মনের ভাষা বুঝে প্রতিরাতে-ই খাদ্যসামগ্রী নিয়ে গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষের ঘরের দরজায় হাজির হন চেয়ারম্যান সনজু চৌধুরী। 

আমুরোড বাজারের মুদি ব্যবসায়ি ছাবু মিয়ার দোকান থেকে ক্রয় করে প্রতিদিন রাতের আধাঁরে খাদ্যসামগ্রীর পেকেট নিয়ে কোথায় যাচ্ছেন সনজু চৌধুরী। সে অনুসন্ধান করতে,  পিছু নিলাম তার। দেখতে পেলাম এক মানবতা ও মানবসেবার দৃশ্য।

নাম প্রকাশ না করে, আহম্মদাবাদ ইউনিয়নের প্রায় গ্রাম থেকেই মধ্যবৃত্ত কয়েকজন জানালেন সনজু চৌধুরী রাতে তাদের কে খাদ্যসামগ্রী দিয়ে আসছেন।

দোকানদার ছাবু মিয়া বলেন, প্রতিদিন আমার দোকান থেকে চেয়ারম্যান-সাব চাউল, ডাল, তৈল, আলু, চিনি, লবন ও সাবান পেকেট করে অটোরিক্সা কিংবা টমটমে করে নিয়ে যান। আর বুঝতে বাকী রইলোনা। তাহলে নিজের অর্থে আর কতদিন চলবে সেই সহযোগীতা। কতদিন-ই বা ঘরে থাকতে হবে এভাবে,  সেই প্রশ্ন রয়েই গেল।

সরকারী সকল সহায়তা বা অনুদানের সবটুকু তিনি পরিষদের ১২ জন ইউপি সদস্য ও ওয়ার্ড কমিটি'র মাধ্যমে বিতরণ করে দেন। নিজে এক মুষ্ঠি চাউলও বন্টন করেন না। সেখানে অধিকাংশ হতদরিদ্রদের অগ্রাধিকার থাকে।
তাহলে মধ্যবৃত্তরা যাবে কোথায়? তাদের বুক ফাটে তবুও মুখ খুলে না! তাই তিনি তার ইউনিয়নের বনগাঁও, গোছাপাড়া, রাজার বাজার, বগাডুবি, কালিশিড়ি, গনশ্যামপুরসহ প্রায় গ্রামে খোজ-খবর নিয়ে নিজস্ব অর্থ্যায়নে খাদ্য সামগ্রি নিয়ে ছুঠে যান।

এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান সনজু চৌধুরী এ প্রতিবেদক কে বলেন- সামর্থ-অনুযায়ী মানুষের পাশে দাড়িয়েছি। লোক দেখানো বা ফটো সেশন করার কি আছে। দেশের দুর-সময়ে মানুষের পাশে দাড়ানো-ই তিনি এবাদত মনে করেন।
৯ বছর চেয়ারম্যানের দায়ীত্ব পালনে কোন প্রকার সুনাম ক্ষোন্ন হয়নি তার। পর-পর দুই বারের জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

করোনা ভাইরাস সংক্রমনের শুরুতেই জাতীয় সংসদের ২৪২-নং আসন, হবিগঞ্জ-৪  সংসদীয় আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মোঃ মাহবুব আলীর নির্দেশে তার নিজ এলাকায় ৪'শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ