রবিবার, অক্টোবর ২৫, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০ ২৬
৬:২৩ অপরাহ্ণ

চুরি-ডাকাতি প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিতের দাবি
মাদ'কবি'রোধী জনসভা করবে হৃদয়ে জকিগঞ্জ

সিলেটের জকিগঞ্জে মাদ'কের বিস্তার রোধ, যুবসমাজকে রক্ষা এবং চু'রি-ডা'কাতি প্রতি'রোধের দাবিতে মাদ'কবি'রোধী জনসভার আয়োজন করেছে সামাজিক সংগঠন হৃদয়ে জকিগঞ্জ।

আগামী ৩১ অক্টোবর শনিবার বিকাল ৪টায় কালিগঞ্জ বাজারের সুবহানিয়া মার্কেটের সামনে এ জনসভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

এ উপলক্ষে গতকাল শনিবার জকিগঞ্জ ডাকবাংলোয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হৃদয়ে জকিগঞ্জের সভাপতি মো. শহীদুর রহমান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিলেট জেলা বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক শাহেদ আহমদ রাসেল।

লিখিত বক্তব্যে বলা হয়, মাদকের বিস্তার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে, জকিগঞ্জে ঘন ঘন চুরি-ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

এ পরিস্থিতি মোকাবিলায় মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বক্তব্যে মাদক ও অপরাধ প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা ও জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

জনসভায় যুবসমাজ, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান আয়োজকেরা।

সংবাদ সম্মেলনে হৃদয়ে জকিগঞ্জের সহসভাপতি মো. বিলাল আহমদ, সাধারণ সম্পাদক এম রুহেল লস্কর, সাংগঠনিক সম্পাদক আহমেদ সাব্বির, প্রচার সম্পাদক হাফিজ খালেদ আহমদ, ক্রীড়াবিষয়ক সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মো. শাহিন আহমেদ ও নির্বাহী সদস্য নাঈমুজ্জামান উপস্থিত ছিলেন।

এ ছাড়া সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন শাহেদ আহমদ রাসেল।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ