শনিবার, অক্টোবর ২৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৪ অক্টোবর ২০ ২৬
৭:৩২ অপরাহ্ণ

অসুস্থ বিএনপি নেতা মজনুকে দেখতে বাসায় জুরেজ আব্দুল্লাহ গোলজার

​ সিলেট নগরীর ১৬ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং সিলেট মহানগর বিএনপির সহ-প্রচার সম্পাদক আলী হায়দার মজনুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাসায় যান এসিড সন্ত্রাস নির্মূল কমিটি (এসনিক)-এর সাধারণ সম্পাদক জুরেজ আবদুল্লাহ গোলজার। ​

সাক্ষাৎকালে মজনুর শারীরিক চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পুরোদমে চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

একই সাথে দলীয় ও সামাজিক কর্মকাণ্ডে মজনুর অবদানের কথা স্মরণ করেন। ​জুরেজ আব্দুল্লাহ গোলজার, তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, "আল্লাহ তাআলা তাঁকে দ্রুত পূর্ণাঙ্গ সুস্থতা দান করুন যাতে তিনি পুনরায় সুস্থ হয়ে নেতাকর্মীদের মাঝে ফিরে আসতে পারেন।"

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ