৭:০ ৩ অপরাহ্ণ
কমলগঞ্জের ভিক্ষাবৃত্তি করা ষাটউর্দ্ধো বৃদ্ধা খোজেদা জানেন না করোনা ভাইরাস কি ?
আসহাবুর ইসলাম ইসলাম শাওন,কমলগঞ্জ থেকে:: মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের বাদে উবাহাটা (কালাছড়া) গ্রামের ষাটউর্দ্ধো বৃদ্ধা খোজেদা বেগম জানেন না করোনা ভাইরাস কি ? নভেল করোনা ভাইরাসের আতঙ্কে দেশ যখন আতঙ্কিত, এমন অবস্থায় বয়ষের ভারে ন্যূজ বৃদ্ধা খোদেজা নিজের ক্ষুধা নিবারন করতে এক রকম খূঁড়িয়ে খুঁড়িয়ে পথে পথে হেঁটে ভিক্ষাবৃত্তি করছেন ।
জানা যায়, শুক্রবার দুপুর খোজেদা বেগম ভানুগাছ বাজারের ১০নং পয়েন্টে ভিক্ষাবৃত্তি করতে দোকানে দোকানে ধর্ণা দিচ্ছিলেন। কিন্তু বাজারের কোথাও কোন দোকান পাঠ খোলা ছিল না। ভানুগাছ বাজারের ১০ নং রোড়ে একটি ফামের্সী খোলা ছিল। বৃদ্ধা নিজেও বুঝে উঠতে পারছিলেন না দোকান পাঠ বন্ধ কেন। বাজারে লোকজন নাই কেন ? হাঁঠতে হাঁঠতে হতাশ মনে ভিড় ভিড় করে ফার্মেসীর সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময়ে ফার্মেসীর স্বত্বাধিকারী অর্জুন শর্মা নিধু ও তরুণ কবি মাহমুদুল হাসান উজ্জল একত্রে বসে গল্প করছেন। হঠাৎ তাঁদের চোখে পড়ল বৃদ্ধা হেঁটে যাচ্ছেন। মাহমুদুল হাসান উজ্জল ঢাক দিলেন, মা এদিকে আসেন। তখন বৃদ্ধা দোকানে প্রবেশ করে জিঞ্জাস করলেন ,বাবারা বাজারের দোকান পাঠ বন্ধ কেন ? মানুষজনই বা কোথায় ? তোমরা এখানে কি করছ ? তখন মাহমুদুল হাসান জিঞ্জেস করেন ,আপনি কি জানেননা দেশে করোনা ভাইরাস চলছে ? আপনাকেতো ঘরে থাকার কথা? আপনি বাহিরে হাঁটছেন কেন ? প্রশ্ন শুনে অসহায় খোজেদা কান্নায় ভেঙে পড়লেন। অশ্রুসিক্ত নয়নে খোদেজা বলে উঠলেন করোনা কি ? আমিতো জানিনা। পেটের দায়ে রাস্তায় ভিক্ষা করছি বাবারা ? হতভম্ব হয়ে জান অর্জুন ও উজ্জল।
বৃদ্ধা খোদেজার সাথে আলাপ করে জানা যায়, বৃদ্ধা খোজেদা এক কন্যাসন্তান ও এক পুত্র সন্তানের জননী। কন্যাসন্তান ও স্বামী আক্কল আলী পৃথিবী ছেড়ে চলে গেছেন অনেক বছর আগে। পুত্রসন্তান আপ্তাব আলী বিয়ে করে বৌকে নিয়ে চট্টগ্রামে বসবাস করছেন। অসহায় খোজেদা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে জীবন চালাচ্ছেন। ইউনিয়ন পরিষদ থেকেও সরকারের নির্ধারিত বয়স্ক ভাতা পাচ্ছেন।
খোজেদার দুঃখের গল্প শুনে ব্যাথিত অর্জুন শর্মা নিধু, এস এম মিনি সপ এর স্বত্বাধিকারী আল-আমিন সেজু ও মাহমুদুল হাসান উজ্জল। তাদের ক্ষুদ্র প্রয়াসে কিছু ঔষধ, কিছু খাদ্য সামগ্রী, নগদ কিছু অর্থ, মাস্ক ও সাবান প্রদান করেন।
অর্জুন শর্মা নিধু, আলামীন সেজু, মাহমুদুল হাসান উজ্জল জানান, দেশের বিভিন্ন জায়গায় খোদেজার মতো ভিক্ষাবৃত্তি করা মানুষজন জানে না করোনা ভাইরাস কি। তাদের এ বিষয়ে সর্তক করতে হবে। আমরা প্রত্যাশা করি প্রশাসন এদের সচেতনতার বিষয়ে ও অন্ন সংস্থানের আরো জোরদার হবেন।