সোমবার, সেপ্টেম্বর ২১, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২১ সেপ্টেম্বর ২০ ২৬
৩:৪৩ অপরাহ্ণ

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা সম্রাট হোসেন ও সাধারন সম্পাদক দেলওয়ার হোসেন দিনার সহ নবগঠিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ ।

এক শুভেচ্ছা বার্তায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বলেন, সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন তরুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হবে-এটাই প্রত্যাশা।

দলের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্যকে ধারণ করে নবগঠিত নেতৃবৃন্দ তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। নেতৃবৃন্দ নতুন নেতৃত্বের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘ রাজনৈতিক পথচলার সাফল্য কামনা করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ