শনিবার, নভেম্বর ৭, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
৭ নভেম্বর ২০ ২৬
১০ :০ ০ পূর্বাহ্ণ

মাসুক বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসীল ঘোষণা, ৩০ নভেম্বর নির্বাচন

‎ ‎​সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের মাসুক বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসীল ঘোষণা করা হয়েছে। ‎​

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৮টায় বাজারে নির্বাচন কমিশন আয়োজিত প্রধান কমিশনার সার্ভেয়ার রফিক আহমদের সভাপতিত্বে ও কমিশনের সচিব মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মনাফ। ‎​

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সাবেক মেম্বার আব্দুল জাহির, ইউপি সদস্য আল মামুন শাহীন, বিশিষ্ট মুরব্বি মো. সাদ খান, ইব্রাহিম আলী পংকী। ‎

বক্তব্য রাখেন কমিশনের যুগ্ম সচিব সাংবাদিক এম রহমান ফারুক, কমিশনার মো. আব্দুস সালাম, সামসুল হক, আব্দুস শহিদ, ছাবেদ আলী। ‎​উপস্থিত ছিলেন সাবেক মেম্বার ও নির্বাচন কমিশনার ফারুক আহমদ, আক্রম আলী মাসুক, ফরিদ আহমদ, বদরুল খান, মকন মিয়া, আইয়ুব আলী, মাহবুব হোসেন বাবুল। ‎​

উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ফারুক আহমদ, আব্দুল আলীম, আসকর আলী, শেখ সাইস্তা মিয়া, সাহেদ আহমদ, সুজন আহমদ, সানুর আলী, বাবুল মিয়া প্রমুখ। ‎​নির্বাচনী তফসিলের গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি ঘোষণা করেন প্রধান কমিশনার সার্ভেয়ার রফিক আহমদ। ‎​মনোনয়নপত্র বিক্রি ও বিতরণ ৭ নভেম্বর, ২০২৬ থেকে ৯ নভেম্বর, ২০২৬ পর্যন্ত, সন্ধ্যা ৬ টা হতে রাত ১১টা পর্যন্ত। ​

মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১১ নভেম্বর, সন্ধ্যা ৬টা হতে রাত ১১ টা পর্যন্ত। ​মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ নভেম্বর, সন্ধ্যা ৬টা হতে রাত ১১ টা পর্যন্ত। ​আপিল দাখিলের শেষ তারিখ ১৩ নভেম্বর, সন্ধ্যা ৬টা হতে রাত ১১ টা পর্যন্ত। ​আপিল নিষ্পত্তির শেষ তারিখ ১৪ নভেম্বর, সন্ধ্যা ৬টা হতে রাত ১১ টা পর্যন্ত। ​প্রতীক বরাদ্দ ১৫ নভেম্বর, সন্ধ্যা ৬ টা হতে রাত ১১টা পর্যন্ত। ​নির্বাচনের তারিখ ৩০ নভেম্বর, সকাল ১০ টা হতে বিকাল ৪টা পর্যন্ত। ‎ ‎ ‎ ‎ ‎

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ