৭:০ ৫ অপরাহ্ণ
দক্ষিন সুরমায় স্বামীর নির্যাতনে গুরুতর আহত স্ত্রী
দক্ষিন সুরমায় এক বয়ষ্ক মহিলার উপর অমানবিক ভাবে নির্যাতন করেছে তার শশুরবাড়ির লোকজন। গত শনিবার দুপুর ১২টায় মোল্লারগাও ইউনিয়নের চৌধুরীগাও এলাকায় রাজিয়া বেগম নামের এক মহিলার উপর নির্যাতন চালায় তার স্বামী সোনা মিয়াসহ তার পরিবারের লোকজন। খবর পেয়ে রাজিয়ার ভাই ও চাচা থাকে অঞ্জান অবস্থায় উদ্বার করে ওসমানি মেডিকেল হাসপাতালে নিয়ে যান। এব্যাপারে আহত রাজিয়ার ভাই আলাউদ্দিন দক্ষিন সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১/২০
আলাউদ্দিন জানান,আমার বোনের সাথে সোনা মিয়ার বিবাহ হয় প্রায় ১২ বছর আগে। বিয়ের পর থেকে সোনা মিয়া ও তার পরিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার বোনের উপর প্রায় সময় নির্যাতন চালাত। গত শনিবার সকালে আমার বোনের সাথে খারাপ আচারন করে তার স্বামীও পরিবারের লোকজন। ঐদিন দুপুরে আবারও তার স্বামী সোনা মিয়া, মাসুক মিয়া ও আশিক আলী আমার বোনকে ঘর থেকে টেনে হিছড়ে বাড়ির পিছনে নিয়ে যায় হত্যা করার জন্য। সেখানে তারা আমার বোনকে কাঠের রুইল দিয়ে সমস্ত শরীরে আঘাত করে।
এসময় রায়না বেগম, জামিলা বেগম, মনারা বেগম, খেলা বেগম, বাপ্পি বেগম একত্রিত হয়ে তাহার চুলে ধওে চড়-থাপ্পড় মারিয়া নীলা- ফুলা জখম করে। এসময় সে অঞ্জান হয়ে মাঠিতে পরে থাকে। পরে আমরা খবর পেয়ে থাকে উদ্বার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি। বর্তমানে সে মৃত্যুও সাথে পাঞ্জা লড়ছে।