মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০ ২৬
জাবেদ তালুকদার, নবীগঞ্জ::
২৬ সেপ্টেম্বর ২০ ২১
১২:৫৪ পূর্বাহ্ণ

নবীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড: আগুনে পুড়ে ছাই সুশংকর ও সুবির সূত্রধরের বসত ভিটা

নবীগঞ্জে উপজেলার কুর্শি ইউনিয়নের রতনপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ২টি বসত ঘর পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বৈদ্যুতিক সার্কিট থেকে কুর্শি ইউনিয়নের রতনপুর গ্রামের সুশংকর সূত্রধর ও সুবির সূত্রধর এর ২টি বসত ঘরে আগুন লেগে ঘরে থাকা মালামালসহ পুরো বসত ঘর পুড়ে যায়।

জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে বৈদ্যুতিক সার্কিট থেকে সুশংকর সূত্রধর ও সুবির সূত্রধর এর বসত ঘরে আগুন লেগে যায়, আগুন দেখে স্থানীয়রা ছুটে আসেন এবং বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ভয়াবহ অগ্নিকান্ডে সুশংকর সূত্রধর ও সুবির সূত্রধরের ঘরে থাকা সব মালামাল আগুনে পুড়ে যায়।

ক্ষতিগ্রস্থ সুশংকর সূত্রধর বলেন, আগুন দেখে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় কিন্তু ততক্ষণে ঘরের সব জিনিসপত্র পুড়ে যায়। ঘর থেকে কোন জিনিসপত্রই বের করতে পারিনি। সুবির সূত্রধর বলেন, কুর্শি ইউনিয়নের গহপুর গ্রামের সমাজ সেবক আব্দুল মুকিত আর্থিক সাহায্য করেছেন এবং ঘর তৈরিতে সাহায্য করবেন বলেও আশ্বাস দিয়েছেন, আপনারা সবাই যদি সাহায্য করেন তাহলে বেছে থাকতে পারব।

নবীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকির আহমদ বলেন, সকাল ১০টার দিকে অগ্নিকান্ডের খবর পাওয়ার পর আমাদের ১টি ইউনিট দীর্ঘ প্রচেস্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই তাঁদের ঘরের সব জিনিসপত্র পুড়ে যায়। ধরণা করা হচ্ছে বৈদ্যুতিক সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকান্ডের ফলে আনুমানিক ২লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ