১১:০ ২ অপরাহ্ণ
কমলগঞ্জে উদ্ধারকৃত হরিণসহ ২টি প্রাণী লাউয়াছড়ায় অবমুক্ত
আসহাবুর ইসলাম ইসলাম শাওন,কমলগঞ্জ:: মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রাম থেকে বুধবার রাতে একটি মায়া হরিণ উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। উদ্ধারকৃত হরিণসহ আরও ১টি লজ্জাবতী বানরসহ ২টি প্রাণীকে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকার ৭টায় কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বন থেকে লোকালয়ে বের হয়ে কালেঙ্গা গ্রামের বাদশাহ মিয়ার বাড়ির সামনে একটি মায়া হরিণ মানুষের হাতে ধরা পড়ে। এ খবর পেয়ে বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে কর্মীরা কালেঙ্গা গ্রাম থেকে ধৃত মায়া হরিণটিকে উদ্ধার করেন। পরে বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পূর্বে ধৃত আরও ১টি লজ্জাবতী বানরসহ ২টি প্রাণীকে সকাল ৭টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। এসময় আরও উপস্থিত বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক আনিসুর রহমান ও লাউয়াছড়া বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন।