বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৩১ মার্চ ২০ ২০
৯:০ ৬ অপরাহ্ণ

কমলগঞ্জ পৌর এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ 

আসহাবুর ইসলাম ইসলাম শাওন ,কমলগঞ্জ:: মৌলভীবাজারের কমলগঞ্জের পৌর এলাকার বড়গাছ ও ভানুগাছ বাজার শীলপাড়ায় অসহায় ও দুস্থ  ১শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন কমলগঞ্জ পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ। 
মঙ্গলবার (৩১মার্চ) সকাল ১১টায় পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ এর ব্যাক্তিগত পক্ষ থেকে পৌর এলাকার ২নং ওয়ার্ডের বড়গাছ(আংশিক) ও ৬নং ওয়ার্ডের শীলপাড়া(আংশিক) এলাকায় নিরাপদ দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় স্ব-স্ব ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। চাল,ডাল, পিয়াজ, লবণ,তেল, সাবান ইত্যাদির সমন্বয়ে প্যাকেট করে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কমলগঞ্জ পৌর মেয়র নিজ হাতে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী অসহায় ও দুস্থ পরিবারের হাতে তুলে দেন।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ