১১:১০ অপরাহ্ণ
জকিগঞ্জে কৃষিজমি থেকে মাটি কাটায় অভি'যান অর্ধ লক্ষাধিক টাকা জরি'মানা
জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার উপজেলার সুলতানপুর কেরাইয়া, সদর ইউনিয়ন, মানিকপুর ও কসকনকপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস। এ সময় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে মোট ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিজমি নষ্ট করে মাটি কাটার ফলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসন সংশ্লিষ্টদের সতর্ক করে জানায়, ভবিষ্যতে কেউ কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।