রবিবার, মে ৩১, ২০ ২৬
জগন্নাথপুর প্রতিনিধি::
৫ মার্চ ২০ ২৬
১১:৩৭ অপরাহ্ণ

জগন্নাথপুর হাসপাতালের তৃতীয়তলা থেকে পড়ে রোগীর মৃ.'ত্যু"

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয়তলা ছাদের উপর থেকে নিচে পড়ে সাজাদ মিয়া (৭০) নামের এক রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের মৃত আছলম উল্লার ছেলে।

হাসপাতালসূত্র জানান, গত ২ মার্চ শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে সাজাদ মিয়া জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের তৃতীয় তলায় পুরুষ ওয়ার্ডে ভর্তি করেন।

এর মধ্যে ৫ মার্চ ভোররাত ৪ টার দিকে হাসপাতালের তৃতীয়তলা ছাদের উপর থেকে নিচে পড়ে যান রোগী সাজাদ মিয়া। এ সময় তঁার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ওসমানীতে যাওয়ার পর হতভাগ্য সাজাদ মিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা ডা.তানজিম হোসেন তা নিশ্চিত করেছেন। # ক্যাপশন-জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। যেখান থেকে পড়ে রোগীর মৃত্যু হয়েছে-ছবি-২ জগন্নাথপুরে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি জগন্নাথপুর প্রতিনিধি সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদিশপুর গ্রামের সোহেল আহমদ তালুকদারের বাড়িতে। স্থানীয়রা জানান, ৪ মার্চ গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পূর্ব শত্রুতাবশত কারো লাগানো আগুনে বাড়ির খড়েরঘর পুড়ে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে গৃহকর্তা সোহেল আহমদ তালুকদার জানান। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সোহেল তালুকদার আরো জানান, একটি পক্ষ গত ২ বছর ধরে ফেসবুকে নানাভাবে অপপ্রচার করছে। একবার মব সৃষ্টি করে আমাকে মারতে চেয়েছিল। প্রতিপক্ষের কেউ আগুন লাগাতে পারে। সব থেকে দুঃখজনক হচ্ছে, অগ্নিকান্ডের কারণে বাড়ির কেউ সেহরি খেতে পারেননি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ