শনিবার, এপ্রিল ১৮, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৩০ মার্চ ২০ ২০
১০ :০ ৯ অপরাহ্ণ

ফলোআপ:বিশ্বনাথে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়ের

বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথ উপজেলার জমিয়তুল মোদারেসীন নেতা ও মাদরাসা সুপার মাওলানা ইলিয়াস আল-হুমাইদির উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। পিটাকরা গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র আলকাছ আলী বাদি হয়ে বিশ্বনাথ থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মাওলানা ইলিয়াস হুমাইদিকে প্রাণে হত্যার উদ্দেশ্যে তার নিজ বাড়িতে হামলা চালানো হয়। এ ঘটনায় একই গ্রামের মৃত আব্দুল মুতলিব উরফে কটাই মিয়ার পুত্র আখতার হোসেনকে প্রধান অভিযুক্ত করে ১০ জনের নাম উল্লেখ করে এ অভিযোগ দাখিল করা হয়। মাওলানা ইলিয়াস হুমাইদির উপর হামলার পর তার পরিবারে মধ্যে আতংঙ্ক বিরাজ করছে এবং অনেকেই ভয়ে এখন বাড়ি ছাড়া রয়েছেন।
প্রসঙ্গ, দীর্ঘ দিন ধরে পিটাকরা গ্রামে শাহ সিকান্দার দরগাহ শরীফ ও বাড়ির সীমানা নিয়ে ইলিয়াস হুমাইদি ও প্রতিপক্ষ আখতার হোসেনের মধ্যে বিরুধ চলে আসছে। প্রতিপক্ষ আখতার হোসেন হুমাইদিকে ঘায়েল করতে ২০১৯ সালের ৩ নভেম্বর হুমাইদি সহ ৫জনকে আসামি করে আদালতে একটি সাজানো মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করনে, মামলা নং-৫/২৩৫)। তদন্ত শেষে গত ২৪ মার্চ আদালতে ফাইনাল রিপোর্ট দাখিল করে বিশ্বনাথ থানা পুলিশ। এতে মামলার বাদি আখতার হোসেন ক্ষীপ্ত তার সন্ত্রসী বাহিনী নিয়ে (২৬ মার্চ) বিকেলে ইলিয়াস হুমাইদি ও তার পরিবারের উপর হামলা চালায়। এতে মহিলা শিক্ষার্থী সহ ৫জন গুরুতর আহত হয়। আহতরা বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা জানান, অভিযোগ পেয়েছি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ