১০ :০ ৭ অপরাহ্ণ
কমলগঞ্জে পুুলিশি হস্তক্ষেপে বিয়ের অনুষ্ঠান বন্ধ
আসহাবুর ইসলাম ইসলাম শাওন,কমলগঞ্জ:: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা দেশে সকল প্রকার লোক সমাগমের মাধ্যমে সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বেশ আনুষ্ঠানিকতার মাধ্যমে মৌলভীবাজারের কমলগঞ্জের সরইবাড়ি গ্রামে একটি বিয়ের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ গিয়ে এ বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দিয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের সরই বাড়ি গ্রামের মাসুক মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে। জানা যায়, সরই বাড়ি গ্রামে মাসুক মিয়া তার মেয়ের বিয়ের ব্যাপক আয়োজন করেছিলেন। বর কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়ন সঞ্জরপুর গ্রামের মুক্তিযোদ্ধা ইসমাইল মিয়ার ছেলে। বিয়ের জন্য কনের বাড়িতে সামিয়ানা টাঙানোসহ বরযাত্রী ও আমন্ত্রিত অতিথিদের বসে খাবারের জন্য প্যান্ডেল করা হয়েছিল। এজন্য বড় আকারের খাবারের আয়োজন করা হয়। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল কাশেমের নেতৃত্বে সকার ১১টায় পুলিশের দল সরইবাড়ি গ্রামের কনের বাড়ি গিয়ে লোক সমাগম করে খাবার দাবার ও বিয়ের আয়োজন বন্ধ করে দেয়। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিজ উদ্যোগে ও জনপ্রতিনিধিদের মাধ্যমে সর্বত্র আগেই জানিয়েছেন কোন আনুষ্ঠানিকতা ও লোক সমাগম করে বিয়ের আয়োজন করা যাবে না। তাই সরই বাড়ির এ বিয়ের লোক সমাগম করে আনুষ্ঠানিকতার মাধ্যমে খাবার দাবারের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র বর-কনে দুটি পরিবার মিলে বিয়ের কাজ সম্পন্ন করতে পারবে।