সোমবার, আগস্ট ৩১, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ (মৌলভীবাজার)
৩০ আগস্ট ২০ ২৬
১১:৪২ অপরাহ্ণ

কমলগঞ্জে মাদ'কের বি'রুদ্ধে রাজপথে 'মাদ'ক বি'রোধী' যুবসমাজ

মৌলভীবাজারের কমলগঞ্জে মাদক নির্মূল করতে মাদকের বিরুদ্ধে রাজপথে নেমেছে স্থানীয় যুবসমাজ। মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি ও মাদক কারবারিদের আইনের আওতায় আনার দাবিতে কমলগঞ্জ পৌর এলাকায় র‍্যালি, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় পৌরসভাস্থ ভানুগাছ রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ থেকে মাদক বিরোধী একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১০ নম্বর রোডের মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ ও মানববন্ধনে মিলিত হয় মাদক বিরুধী যুব সমাজ।

মাদক বিরোধী যুব সমাজ কমলগঞ্জের সভাপতি সৈয়দ রুমন আলীর সভাপতিত্বে এবং উপদেষ্টা সৈয়দ জামাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন এবং সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম।

সমাবেশে আরও বক্তব্য দেন মাদক বিরোধী যুব সমাজের সিনিয়র সহ-সভাপতি ভূঁইয়া রাজন রেজা, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রাসেল হাসান বক্ত, ব্যবসায়ী খালেদ সাইফুল্লাহ এবং ছাত্রনেতা মিল্লাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিস্তার তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পাশাপাশি মাদকের সঙ্গে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সম্পৃক্ততা বাড়ছে। একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বক্তারা আরও বলেন, এলাকায় মাদক কারবারি ও মাদকসেবীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের বিষাক্ত ছোবল থেকে তরুণ প্রজন্ম ও সমাজকে রক্ষা করতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আয়োজকরা বলেন, মাদকমুক্ত সমাজ ও সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের সামাজিক আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় যুবসমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং চিহ্নিত মাদক কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না হলে ‘মাদক বিরোধী যুব সমাজ’ ও সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ