শনিবার, এপ্রিল ১৮, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি::
৩০ নভেম্বর -০ ০ ০ ১
১২:০ ০ পূর্বাহ্ণ

সিলেট গোলাপগঞ্জের রাখালগঞ্জ বাজারে আধিপত্য নিয়ে আ.লীগ বিএনপি সংঘর্ষে আহত ৫

শনিবার দুপুর ২টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রাখালগঞ্জ বাজারে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনার উদ্দেশ্যে সমাবেশ ও মিছিলে আধিপত্য নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনায় আহত ৫জন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। গুরুতর আহত অবস্থায় ৫জন কে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সুত্র জানা য়ায়, জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে মিছিল নিয়ে মুখোমুখি হলে আধিপত্য নিয়ে দু পক্ষের বাকবিতন্ডা শুরু হয়।

এতে দুপক্ষের নেতাকর্মীরা উত্তপ্ত বাক্য বিনিময় কালে। রাখালগঞ্জ বাজারের ব্যবসায়ী স্থানীয় আওয়ামী লীগের নেতা মছলু মিয়ার সাথে একই স্থানের ব্যবসায়ী জাহেদ আহমদের পুর্ব শত্রæতা থাকায় দু ব্যবসায়ীর সমর্থকরা সংঘর্ষ বাধায়। এতে আওয়ামীলীগের অন্য নেতারা মছলু মিয়ার পক্ষে অবস্থান নেয়। তাৎক্ষণিক বিএনপির স্থানীয় নেতার্কমীরাও জাহেদ আহমদের পক্ষ নিলে সেখানে ব্যাপক সংঘর্ষ হয়।

এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতা মছলু মিয়ার দোকানের সামনে লাঠিসোটা নিয়ে জড়ো হয় এবং বিএনপির নেতাকর্মীরা জাহেদ আহমদের দোকানের সামনে লাঠিসোটা নিয়ে জড়ো হয়। এ সময় আওয়ামী লীগ নেতা মছলু মিয়ার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীও জাহেদ আহমেদের সমর্থকদের ধাওয়া দিলে কয়েক দফা পাল্টা পাল্টি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রাখালগঞ্জ বাজারে জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে আওয়ামীলীগ সমর্থীত ও বিএনপি সর্মথিতদের মধ্যে মিছিল নিয়ে মুখোমুখি হলে দু পক্ষের বাকবিতন্ডা শুরু হয়। এতে দুপক্ষের নেতাকর্মীরা সঙ্গবদ্ধ হয়ে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়।

রাখালগঞ্জ বাজারে লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মছলু মিয়ার একটি লাইব্রেরী এবং বিএনপি সমর্থক জাহেদ আহমদের একটি বড় লাইব্রেরী ও কোচিং সেন্টার রয়েছে। আরো জানা যায় মছলু মিয়ার সাথে জাহেদ আহমদের অনেক দিন থেকে ব্যবসা নিয়ে মনোমালিন্যতা রয়েছে। বিগত ১৫/১২/২০১৮ ইং তারিখ সন্ধ্যা অনুমান ৬ ঘটিকার সময় আওয়ামীলীগের কয়েকজন নেতাকর্মীরা বিএনপির সমর্থক জাহেদ আহমদ এর ব্যবসা প্রতিষ্টানে এসে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করিলে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাহারা জাহেদ আহমদকে মারপিট করে এবং তাহার লাইব্রেরীর বই রাখার বিভিন্ন শোকেচ ভেঙে বইগুলো নষ্ট করে এবং তাহার টাকার কেশ ভেঙ্গে নগদ টাকা পয়সা ও জরুরী কাগজপত্র নিয়ে চলে যায় পরে প¦ার্শবর্তী ব্যবসায়ীরা তাকে আহত অবস্থায় গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।

এই ঘটনার সুত্রে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয় বলে প্রাথমিকভাবে ধারনা করতেছেন স্থানীয় ব্যবসায়ীরা। গোলাপগঞ্জ থানার ওসি আফজাল হোসেন জানান, খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিযন্ত্রণ আনে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ