শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০ ২৬
কুলাউড়া প্রতিনিধি
৪ সেপ্টেম্বর ২০ ২৬
৬:০ ৭ অপরাহ্ণ

স্বেচ্ছায় অবসর নিয়ে আবার চাকুরি ফিরে পেতে প্রধান শিক্ষকের পায়তারা!

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলামের বহুমুখী দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও মিথ্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে মুজাহিদুল ইসলামের ওই প্রতিষ্ঠানে থাকাকালীন সময়ে নানা অনিয়ম-দুর্নীতি, অসদাচরণের চিত্র তুলে ধরেন তারা। প্রায় দুই বছর আগে স্বেচ্ছায় অবসরগ্রহণের পরও প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম পুনরায় চাকুরি ফিরে পেতে নানা ষড়যন্ত্র করছেন বলেও তারা অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা শফিউল ইসলাম শিমুল। তিনি বলেন, ২০১২ সালের ১৭ জুন মুজাহিদুল ইসলাম প্রধান শিক্ষক পদে যোগদান করেন।

যোগদানের সময় উনার বড় ভাই উপজেলা আওয়ামীলীগের তৎকালিন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু’র প্রভাব খাটিয়ে তিনি ওই পদে আসীন হন। এরপর থেকে একের পর এক অনিয়মে জড়ান।তিনি নারী শিক্ষকদের সাথে অসদাচরণ করেন। তখন ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতার ভাই হওয়ায় কেউ মুখ খুলেননি। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতা উনার বিরুদ্ধে ফুর্সে ওঠেন।

তৎকালীন ইউএনও ও ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর ও বিভিন্ন দফতরে মুজাহিদ ইসলামের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করা হয়। এসব অভিযোগ তদন্তে প্রমাণিত হয়। পরবর্তীতে চতুর মুজাহিদুল ইসলাম ২০২৪ সালের ১ সেপ্টেম্বর স্বেচ্ছায় অবসরের আবেদন করেন এবং পরবর্তী প্রক্রিয়া শেষে প্রতিষ্ঠান থেকে যাবতীয় পাওনা বুঝে নেন।

সর্বশেষ ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বরের আবেদনের প্রেক্ষিতে এমপিও শীট থেকে নামও কর্তন করা হয়। কিন্তু এখন তিনি আমাদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীর বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ তুলেন। চাকুরি ফিরে পেতে নানা ষড়যন্ত্র করছেন। সর্বশেষ মহামান্য হাইকোর্ট ডিভিশনে একটি রিট পিটিশন করেছেন।

স্বেচ্ছায় অবসরগ্রহণের পর আবার কিভাবে চাকুরি ফিরে পাবেন সেটা বোধগম্য নয়। তবে আমরা এই প্রতিষ্ঠানের মান-সম্মান ও ঐতিহ্য রক্ষায় যেকোনো কর্মসূচি দিয়ে প্রতিষ্ঠানের পাশে থাকবো। এব্যাপারে সাবেক প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম বলেন, ২৪ এর ৫ আগস্ট পরবর্তী যা হয়েছে আমার সাথে সব জোরপূর্বক হয়েছে। বর্তমান প্রধান শিক্ষক জামায়াতের লোক, উনি সাবেক ছাত্রদের ফুসলিয়ে এসব করাচ্ছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষার্থী শাকিল আহমদ, আব্দুল কাইয়ূম, শিহাব আহমেদ তানভীর আহমদ, তাওফিক ইসরাইল মাহদী, আবু সাঈদ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ