৮:৫৫ অপরাহ্ণ
আইডিয়া কর্তৃক কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর
অদ্য ১০ সেপ্টেম্বর ২০২২৬ তারিখে মুসলিম চ্যারিটি এর যাকাত ফান্ডের আর্থিক সহযোগিতায় আইডিয়া এর উদ্যোগে বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর) লাইভলীহুড ডেভেলাপমেন্ট অব ভালনারেবল পিপল থ্রু ইনকাম জেনারেশন প্রকল্পের অধীনে কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর করা হয়েছে। সিলেট শহরের উপশহরে অবস্থিত আইডিয়া প্রধান কার্য়ালয়ে উক্ত কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।
প্রকল্পটি সিলেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় ৯জন নারী ও ৬জন পুরুষসহ মোট ১৫জন উপকারভোগীদের মধ্যে তাদের চলমান ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ৮০০,০০০ (আট লক্ষ) টাকা ২টি কিস্তির মাধ্যমে প্রদান করা হবে। যার মধ্যে বৃহস্পতিবার ১ম কিস্তির টাকা হস্তান্তর।
আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক উপস্থিত উপকারভোগীদের মধ্যে চেক হস্তান্তর করেন। লাইভলীহুড ডেভেলাপমেন্ট অব ভালনারেবল পিপল থ্রু ইনকাম জেনারেশন প্রকল্পটি একটি কমিউনিটি ভিত্তিক পরিবারের চলমান ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে শর্তসাপেক্ষে প্রয়োজনীয় পুজি বা সীডমানি সহায়তার মাধ্যমে দরিদ্র ও অসহায় পরিবারের আয় বৃদ্ধিমূলক প্রকল্প। প্রকল্পটির আর্থিক সহায়তায় আছে মুসলিম চ্যারিটি এবং কৌশলগত পরিচালনায় কাজ করছে ইন্সটিটিউট অব ডেভলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া)। উল্লেখ্য প্রকল্পটি মুসলিম চ্যারিটির যাকাত ফান্ডের অধীনে পরিচালিত হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে অসহায় ও দরিদ্র পরিবারগুলোর পারিবারিক পর্যায়ে আয় বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-১ এবং ৮ অর্জনের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।