৮:১২ অপরাহ্ণ
শায়খ হাফিজ ইমদাদুল্লাহর ইন্তে'কালে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শো'ক
জামেয়া ইসলামিয়া কাতিয়া মাদরাসার মুহতামিম, ফিদায়ে মিল্লাত সাইয়েদ আসআদ মাদানি (রহ.)-এর খলিফা এবং শায়খে কাতিয়া (রহ.)-এর সুযোগ্য বড় সাহেবজাদা, দেশবরেণ্য প্রখ্যাত আলেম শায়খ হাফিজ ইমদাদুল্লাহ সাহেব-এর ইন্তেকালে গভীর শো'ক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আজ এক শোক বার্তায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, "হযরত মাওলানা হাফেজ ইমদাদুল্লাহ (রহ.) ছিলেন দ্বীনের একনিষ্ঠ খাদেম ও ইসলামী শিক্ষা-সংস্কৃতির একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। সিলেট ও সুনামগঞ্জসহ দেশজুড়ে দ্বীনি শিক্ষার প্রসার ও সমাজ সংস্কারে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
পিতার রেখে যাওয়া ঐতিহ্যবাহী কাতিয়া মাদরাসাকে সুযোগ্য নেতৃত্বে এগিয়ে নিয়ে তিনি যে ইলমি খেদমত আঞ্জাম দিয়েছেন, তা অতুলনীয়।" মন্ত্রী আরও বলেন, "তাঁর এই আকস্মিক মৃত্যুতে দেশের আলেম সমাজ ও দ্বীনি অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। একজন অভিভাবক ও আদর্শ মুখলিস আলেমকে হারিয়ে আমরা গভীরভাবে ব্যথিত।" মন্ত্রী মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য প্রার্থনা করেন। একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, কাতিয়া মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।