বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০ , ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০ ২৬
৭:৫৬ অপরাহ্ণ

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে সমিতির সহসভাপতি মাওলানা খালেদ আহমদের কোরআনে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি মো. আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সিলেট জেলা শাখার সভাপতি, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য ময়নুল হক চৌধুরী।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্য রায়হান আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সিলেট জেলা শাখার সিনিয়র সহসভাপতি এ টি এম মোশাহিদ উদ্দিন, কার্যকরী কমিটির সদস্য মুবিন আহমদ, ফারুক আহমদ, আব্দুল মুক্তাদীর, কবির আহমদ, ফারিয়া-ঢাকাদক্ষিণ শাখার সভাপতি সৈয়দ মুছা। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি মো. ছালিক আহমদ, সহসভাপতি ডা. এমদাদুল হক খান, সদস্য মাওলানা মো.মুবিন আহমদ শাকিল, মাহমুদুল হাসান চৌধুরী, আব্দুর রহমান, বেলাল উদ্দিন, হাসেম উদ্দিন, আফজাল আহমদ, মো. বেলাল আহমদ, জিবান উদ্দিন রেহান, জুনেদ আহমদ, দেলোয়ার হোসেন, জয়নাল আবেদীন, প্রমল দাস, জাবেদ আহমদ, জাহাঙ্গীর আহমদ ও জায়দুল আমিন। অনুষ্ঠানে স্মারকলিপি পাঠ ও দোয়া পরিচালনা করেন কমিটির সদস্য শেখ খালেদ সাইফুল্লাহ। এসময় অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন নব গঠিত কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ফার্মাসিস্টবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ